মাদক সেবনে বাধা দেয়ায় প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

২০ আগস্ট ২০১৯, ০৫:৫০ PM

© সংগৃহীত

মাদক সেবনে বাধা দেয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে গুরুতর যখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম নাজমুল হুদা (৩৩)। তিনি আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রধান শিক্ষক নাজমুল হুদা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রইছ আলীর দোকানের পাশে আগে থেকেই ওত পেতে থাকা মাদকসেবী রুমান আলী ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্যেশ্য আক্রমণ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুমান আলী বুড়িশ্বর গ্রামের রমজান আলী শাহর ছেলে।

নাজমুল হুদা জানান, ২০১৭ সালে ২০ আগস্ট বুড়িশ্বর স্কুল মাঠে ইয়াবা সেবন ও স্কুলের পরিবেশ নষ্ট করার প্রতিবাদ করলে তখন আমার ছোট ভাই নুরুল হুদাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে রুমান আলী। পরে নাসিরনগর থানায় আমি বাদী হয়ে অভিযোগ করলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরেই দুই বছর পর মঙ্গলবার সকালে আমি স্কুলে যাবার পথে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে। তবে এ ব্যাপারে অভিযুক্ত রুমান আলীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা জানান, একজন শিক্ষকের উপর হামলা দুঃখজনক। আমরা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আমরা অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬