শিক্ষার্থীদের দিয়ে ‘মিড ডে মিল’ প্রস্তুত, ডিম সিদ্ধ করতে গিয়ে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ PM
হাসপাতালে দগ্ধ শিক্ষার্থী

হাসপাতালে দগ্ধ শিক্ষার্থী © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সিদ্ধ করার সময় গরম পানিতে মাহফুজুর রহমান (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে সোমবার (২১ সেপ্টেম্বর) খবরটি ছড়িয়ে পড়ে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শিক্ষার্থীদের দিয়েই মিড ডে মিলের খাবার প্রস্তুত করা হয়। রোববার ডিম সিদ্ধ করার পর ফুটন্ত গরম পানি সরিয়ে নেওয়ার সময় তা ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরে পরে এবং এতে ওই শিক্ষার্থী দগ্ধ হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে শাক -সবজি সংগ্রহ করা, মিড ডে মিলের ডিম সিদ্ধ করাসহ বিভিন্ন কাজ করায়। এতে শিশু শ্রম আইন লঙ্ঘন হয়। বিষয়টি নিয়ে অভিভাবকরা প্রতিবাদ করলেও শিক্ষকরা কখনো তাদের অভিযোগ আমলে নেয়নি বলে জানান তারা। 

শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার। তিনি বলেন, ডিম সিদ্ধ করার গরম পানি বাহিরে ফেলতে যাওয়ার সময় অন্য এক শিক্ষার্থীর সঙ্গে ধাক্কা লাগে এবং এতে শরীরে গরম পানি পড়ে ভুক্তভোগী মাহ্ফুজ দগ্ধ হয়।

এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬