মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল সুবিধা দিলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধা পাচ্ছে না।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য ও খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি (সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এই কর্মসূচির আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসাগুলোও থাকবে।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950