মাধ্যমিকেও মিড ডে মিল চালুর কথা ভাবছে সরকার: পানিসম্পদমন্ত্রী

০৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী  বলেন, নোয়াখালীর সঙ্গে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের চলমান উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে মন্ত্রী প্রতিষ্ঠানটির একটি সম্প্রসারিত নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

এ ছাড়া কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।

স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬