এমপিওভুক্ত প্রতিষ্ঠানটিতে খাতাকলমে ২০০ শিক্ষার্থী, তবুও এসএসসিতে অংশ নেয়নি কেউ!

০৩ মে ২০২৬, ০৯:১৪ AM
হাজীপাড়া উচ্চ বিদ্যালয়

হাজীপাড়া উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও অংশ নেয়নি। খাতাকলমে প্রায় ২০০ শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে উপস্থিতি নেমে এসেছে ৬ জনে। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এর আগের বছর ২০২৫ সালে ছিল মাত্র একজন পরীক্ষার্থী। ২০২৪ সালে পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে চারজন উত্তীর্ণ হয়। ২০২৩ সালে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন পাস করে। তবে ২০২২ সালে ১১ জন অংশ নিলেও কেউ পাস করতে পারেনি, যা পরবর্তী বছরগুলোতে শিক্ষার্থী কমে যাওয়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০১ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত থাকলেও তাদের নিয়মিত উপস্থিতি ও কার্যক্রম নিয়েও রয়েছে প্রশ্ন।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার মান নিয়ে অসন্তোষ এবং অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রবণতা বাড়ার কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ চন্দ্র রায় বলেন, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শূন্য পাসের পর থেকেই মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমতে শুরু করে। তিনি জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মতো কোনো শিক্ষার্থীই বিদ্যালয়ে ছিল না এবং পরিস্থিতি উন্নয়নে তারা কাজ করছেন।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, কোনো বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও এসএসসি পরীক্ষায় অংশ না নেওয়া উদ্বেগজনক। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9