যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত প্রায় ২ হাজার, কোন জেলায় কত?

২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত প্রায় ২ হাজার

যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত প্রায় ২ হাজার © ফাইল ছবি

যশোর শিক্ষাবোর্ডে শান্তিপূর্ণভাবে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। নকল করার অভিযোগে শিক্ষাবোর্ডের ২৯৯ পরীক্ষা কেন্দ্রের কোথাও কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। ইংরেজি প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৪২৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ১ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী।

আজ রবিবার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি বিষয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৪২৭ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২০ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিতকৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১৬৫ জন, সাতক্ষীরায় ২১২ জন, কুষ্টিয়ায় ৩০১ জন, চুয়াডাঙ্গায় ১৩৪ জন, মেহেরপুরে ৮৯ জন, যশোরে ৩২২ জন, নড়াইলে ১০৮ জন, ঝিনাইদহে ৩০১ জন ও মাগুরায় ১১৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘পরীক্ষা কেন্দ্রগুলোতে শতভাগ পরীক্ষা আইন বাস্তবায়ন করা হচ্ছে। কোন রকম ছাড় দেয়া হচ্ছে না। সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। যার ফলে, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়ার পাচ্ছে। তারপরও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে সাথে সাথেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে’।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬