প্রাথমিকে নিয়োগের প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে পাঁচ জনের কারাদণ্ড

৩১ মে ২০১৯, ০২:১৪ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে পটুয়াখালীতে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে জেলা প্রশাসকের দুই স্বেচ্ছাসেবকও (ওমেদা) রয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক (ওমেদা) মো. দিপু সিকদার (২৪) ও মো. সাইফুল মৃধার (২৫) নাম জানা গেছে।

অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, অফিসাররা দরবার হলে কাজ করছিলেন। সাহরির সময় ওমেদা দু’জন খাবার নিয়ে আসেন। পরে দরবার হলের ভেতরে প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করেন। এ সময় তাদের আটক করে প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬