কেমন হলো প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষা (প্রশ্নসহ)

৩১ মে ২০১৯, ১১:৫০ AM

আজ শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। আগামী ১৪ জুন ও ২১ জুন বাকি ধাপের পরীক্ষা হবে।

পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে একাধিক পরীক্ষার্থী জানান, গত সপ্তাহে যে প্রশ্ন হয়েছে, তার চেয়ে তুলনামূলক সহজ হয়েছে। অনু নামে ছাত্রী জানান, এত সহজ প্রশ্ন হয়েছে, সেজন্য চিন্তিত তিনি। কারণ প্রশ্ন সহজ হলে কাট মার্কস বেড়ে যায়; টেকা কঠিন হয়। তার ভাষায়, যেহেতু প্রতিযোগী সংখ্যা ২৪ লাখেরও বেশি; তাই যোগ্য ও দক্ষরাই টিককে। আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, প্রশ্ন বেশি কঠিনও হয়নি আবার সহজও নয়: স্ট্যান্ডার্ড মাপের হয়েছে।

নাসির হোসেন নামে একজন বলছেন, আমি প্রথম ধাপে পরীক্ষা দিয়েছি; সেখানে এর চেয়ে অনেক কঠিন প্রশ্ন হয়েছে। তাই দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীরা ভাগ্যবান।

সোনিয়া খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, দুই-একটা প্রশ্ন কনফিউশন ছিল; বাকি সব ঠিক আছে। তার বিশ্লেষণ, প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় ভালো করতে হবে; তা না হলে টেকা কঠিন। টিকবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়ত টিকব। কিন্তু চাকরি হবে- এমন নিশ্চয়তা দেওয়া যায় না। যেহেতু এখানে মৌখিক পরীক্ষা বড় একটি ফ্যাক্টর।

মোন্তাকিম বিল্লাহ নামে এক শিক্ষার্থী বলছেন, সকাল থেকে ফেসবুকের গ্রুপে পাওয়া যাচ্ছে বলে গুঞ্জন শুনেছেন তিনি। সেটা না হলেই ভালো। একই কথা জানান ইবনে মাসুদ নামের আরেক পরীক্ষার্থী। তবে এই অভিযোগের পেছনে শক্তিশালী কোনো যুক্তি দেখাতে পারেননি তারা।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া সারা দেশে মোট চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মিয়ানমারে পাচারকালে মিরসরাইয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আট…
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950