৪ উপজেলায় সহকারী শিক্ষকের ৩২৪ পদ শূণ্য

৩০ মে ২০১৯, ০৯:৩০ PM

© টিডিসি ফটো

মাদারীপুর জেলার ৪টি উপজেলায় সহকারী শিক্ষকের ৩২৪টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এরমধ্যে চলতি দায়িত্ব গ্রহণ জনিত শূণ্যপদ ১৭১টি, রাজস্বভূক্ত শূণ্যপদ ১১৫টি এবং প্রাক প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট পদের সংখ্যা ৩৮টি। পদগুলো দীর্ঘদিন যাবত শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ মাদারীপুর জেলায় বর্তমানে সহকারী শিক্ষকের ৩২৪টি পদ শূণ্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। এরমধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৯৩টি, শিবচর উপজেলায় ৯৭টি, কালকিনি উপজেলায় ৭৬টি এবং রাজৈর উপজেলায় ৫৮টি পদ রয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলায় বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৪টি সহকারী শিক্ষকের পদ শূণ্য রয়েছে। ৩২৪টি শূণ্য পদের মধ্যে একমাত্র চলতি দায়িত্ব প্রদান জনিত শূণ্যপদ রয়েছে।

এছাড়া চলতি দায়িত্ব প্রদান জনিত শূণ্যপদ বাদে রাজস্বভূক্ত শূণ্যপদ ১১৫টি এবং প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট শূণ্যপদ রয়েছে ৩৮টি। বর্তমানে একমাত্র শিবচর উপজেলায়ই সহকারী শিক্ষকের ৯৭টি পদশূণ্য রয়েছে। মাদারীপুর সদর উপজেলায় ৯৩টি, কালকিনি উপজেলায় ৭৬টি এবং রাজৈর উপজেলায় ৫৮টি সহকারী শিক্ষকের পদশূণ্য।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এলাকার অভিভাবকমহল, এসএমসির সদস্যবৃন্দ জরুরি ভিত্তিতে মাদারীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রদানের আবেদন জানিয়েছেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬