জাপানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

২৮ মে ২০১৯, ১০:২৮ AM

© সংগৃহীত

জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষমাণ স্কুলছাত্রীদের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রী এবং ৩০ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ঘাতকের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে হতে পারে বলে পুলিশ জানিয়েছে। খবর জাপান টাইমস, এনএইচকে, বিবিসি ও আসাহি সিম্বুনের।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ তাণ্ডব চালানোর পর ওই দুর্বৃত্ত নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তবে কেন স্কুলছাত্রীদের ওপর ছুরি নিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ঘাতকসহ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

হতাহত স্কুলছাত্রীরা সবাই একটি ক্যাথলিক বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তারা সকালে স্কুলে যাওয়ার জন্য স্কুলবাসের অপেক্ষা করছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে ধারালো ছুরি নিয়ে স্কুলছাত্রীদের ওপর ঝাপিয়ে পড়ে ওই দুর্বৃত্ত।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬