মোবাইলে প্রাথমিক নিয়োগের প্রশ্ন, যুবক আটক

২৪ মে ২০১৯, ০৮:২৫ PM
আটক মো. সোলায়মান

আটক মো. সোলায়মান

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ। সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইল ফোনে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগী।

শুক্রবার বেলা ১১টার দিকে সোলায়মানের কাছে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটকৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মোবাইল ফোনে প্রশ্নপত্রের আলামত পাওয়ায় সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কিভাবে তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্ন আসল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে।

১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬