প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অত্যাধুনিক ডিভাইসসহ আটক ৮

২৪ মে ২০১৯, ০৭:১৯ PM
পরীক্ষায় অত্যাধুনিক ডিভাইসসহ ৮ জনকে আটক করা হয়

পরীক্ষায় অত্যাধুনিক ডিভাইসসহ ৮ জনকে আটক করা হয়

পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকের বিষয়ে পাবনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের শুভ ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪ জন বহিরাগত যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ডিভাইস ও ২টি চাকুসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশি অভিযানে আটককৃতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে শাকিব উদ্দিন, তেথুলিয়া গ্রামের জাকির হোসেন লেবুর ছেলে আব্দুস সোবাহান, চাটমোহর উপজেলার আটলংকা নতুন গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের সাহেব আলীর ছেলে সানাউল্লাহ সানি।

অপরদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অসুদাপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পাবনা জেলার ৬২টি কেন্দ্রে মোট ৫১ হাজার ২৩১ জন পরীক্ষার্থী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

দেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টির  সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬