৪র্থ শ্রেণির ছাত্র উদ্ধার, পাচারকারী আটক

১৪ মে ২০১৯, ০৮:৩৯ PM
ইয়াসিন মীর

ইয়াসিন মীর © সংগৃহীত

বাগেরহাট জেলার ফকিরহাটে পাচারকালে ইয়াসিন মীর নামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকারী সন্দেহে অভিজিত মৃধা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় পুলিশ।

ইয়াসিন নড়াইল জেলার লোহাগাড়া এলাকার শামীম মীরের ছেলে। সে লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আটক অভিজিত বাগেরহাটের মোংলা এলাকার বিমল মৃধার ছেলে।

এরআগে সোমবার রাতে শিশু ইয়াসিনকে ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়ার পথে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করে পুলিশে দেয় স্থানীয়রা।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, সোমবার রাতে শিশু ইয়াসিনসহ সন্দেহভাজন পাচারকারী অভিজিতকে আটক করে স্থানীয়ারা থানায় খবর দেয়। রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরদিন দুপুরে সমাজ সেবা অধিদফতরের প্রবেশন অফিসার এসএম নাজমুস সাকিবের উপস্থিতে উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬