ঝড়ে আম কুড়াতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

১৪ মে ২০১৯, ১২:৪৬ AM

কুষ্টিয়ার ভেড়ামারায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেল নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাচীর সঙ্গে আম কুড়াতে যাওয়া ওই ছাত্র ও তার চাচী- দুইজনই বজ্রপাতের কারণে মারা গেছেন। স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রামের নিহত রুমি খাতুন ও রাতুল সম্পর্কে চাচি-ভাতিজা। রাতুল স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ রাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঝড় হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি নামে। ওই ঝড়ের মধ্যে বাড়ির সামনের গাছ থেকে পড়া আম কুড়াতে যান রুমি ও রাতুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬