দুর্বলতার সুযোগে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

১২ মে ২০১৯, ১১:৪২ AM

© ছবি: প্রতীকী

রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মেয়ে ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ফেরদৌস প্রামাণিকের (৩৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত ফেরদৌস একই গ্রামের ফকের প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার সকালের দিকে শিশুটি একাই বাড়িতে ছিল। এ সুযোগে প্রতিবেশী তাড়ি (তালের রস) বিক্রেতা ফেরদৌস শিশুটিকে জোর করে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে অন্য প্রতিবেশিরা এগিয়ে আসলে ফেরদৌস পালায়।

শিশুটির বাবা রাজবাড়ী বাজারে একটি দোকানে শ্রমিকের কাজ করেন। তাই সে কর্মস্থলে থাকায় ও বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে প্রতিবেশী ফেরদৌস শিশুটিকে ধর্ষণ করে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হবে। এদিকে অভিযুক্ত ফেরদৌসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬