২৪ দিন ধরে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা

১১ মে ২০১৯, ০১:৩৩ PM
 ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়

ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

খোলা আকাশের নিচে দুই সপ্তাহ ধরে ক্লাস করছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এমনকি ক্লাস করার পাশাপাশি প্রথম সাময়িক পরীক্ষায় দিয়েছে শিশুরা। ঘটনাটি সুনামগঞ্জের ছাতক শহরের ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই চলছে পাঠদান কার্যক্রম।

গত ১৭ এপ্রিল স্কুলটির টিনের চালা কালবৈশাখীর ঝড়ে উড়িয়ে নেওয়ার পর এখন পর্যন্ত তা পুনঃস্থাপিত হয়নি। শিশুদের রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ত্রিপল একটি কক্ষের ওপর টানিয়ে দেয়া হয়। কিন্তু তা টিকেনি।

সরিজমিনে দেখা যায়, এলাকার বঞ্চিত-ঝড়ে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে ২০০৯ সালে শহরের ফকিরটিলা এলাকায় মরহুম সুনু মিয়া চৌধুরী নামে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন বাগবাড়ী এলাকার ব্যবসায়ী সুনু মিয়া চৌধুরীর ছেলে সাইফুর রহমান চৌধুরী খোকন। বর্তমানে বিদ্যালয়টিতে ২১০ জন শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষিকা কর্মরত আছেন।

বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ বেদে সম্প্রদায়ের। এছাড়াও ফকিরটিলা, রাজগাঁও, টেকি, বেদেপল্লী ও কাটা বিলসংলগ্ন এলাকার শিশুরা এখানে লেখাপড়ার জন্য আসেন।

প্রধান শিক্ষিকা শাবনাজ সুলতানা জানান, স্কুলটিতে তিনিসহ আরও ২ জন শিক্ষিকা পাঠদান করছেন। বিগত ২ বছর যাবত তারা কোনও বেতন-ভাতা পাচ্ছেন না। কেবল শিশুদের জন্য এবং বিদ্যালয়টি সরকারিকরণ হবে এ আশায় সকল কষ্ট সহ্য করে তারা নিয়মিত পাঠদান চালাচ্ছেন। দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের বসার মতো কোনও চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় আসবাবপত্র নেই। নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। ওয়াশরুম না থাকায় অনেক সময় অসুবিধায় পড়তে হয়। বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণের জন্য দাবিও জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল মিয়া জানান, আর্থিক সমস্যার কারণে বিদ্যালয়ের কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। তৃতীয় ধাপে এ বিদ্যালয়টি সরকারিকরণের জন্য তালিকাভুক্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে তা সরকারিকরণ হয়নি। বিদ্যালয়টি সরকারিকরণ হলে আশপাশের ৭-৮টি গ্রামের বঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

সেনাবাহিনীর দরবারে প্রথমবার অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
close