পেছালো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন সূচি প্রকাশ

২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৭ PM
বৃত্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

বৃত্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা © প্রতীকী ছবি

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর। এ পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল।

আজ বুধবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর বিএম আব্দুল হান্নান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এর মধ্যে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টা করে মোট ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। এ ছাড়া প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এতে বলা হয়, বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না। এছাড়া বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও উল্লেখ রয়েছে এতে।

সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
  • ১৫ জুলাই ২০২৬
বাসে আলাপের পর বন্ধুত্ব, ধার দেওয়া অর্থ শোধ করতে ডেকে তরুণী…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যন্তর মন্তরে টানা ১৮ দিন অনশনে …
  • ১৫ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র…
  • ১৫ জুলাই ২০২৬
দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩, চাচি পলা…
  • ১৫ জুলাই ২০২৬
ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence