মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন মানবন্টন, দেখুন এখানে

২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০। 

অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তটি দেখুন এখানে

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬