মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ

২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৫ PM
শ্রেণিকক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা © ফাইল ছবি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০। 

অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬