পড়াশোনায় মনোযোগী হতে বলায় বাবা-মায়ের প্রতি অভিমান, কঠিন সিদ্ধান্ত কিশোরের

২৯ অক্টোবর ২০২৫, ০৪:১২ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

পড়াশোনায় মনোযোগী হতে বলায় বাবা-মায়ের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমান তামিম। আজ বুধবার ( ২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার শান্তিবাগে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিকুর রহমান তামিম (১৬) কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে। তার পিতার নাম হাফেজ ফয়জুর রহমান।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তামিমকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য তাগাদা দিলে অভিমান করে নিজ বাসা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় বাসায় কেউ উপস্থিত ছিল না। তামিমের মৃত্যুতে প্রায় বাবা মা পাগল প্রায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ফাঁসিতে ঝুলে তামিম নামের এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬