৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি

২৬ অক্টোবর ২০২৫, ০৪:৫২ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবি জানিয়েছে শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্রাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া। উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলী, আইডিয়াল স্কুলের অভিভাবক ফোরাম এর সভাপতি আহসান উল্ল্যা মানিক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সেলিমউদ্দীন।

সংবাদ সম্মেলনে সভাপতি দুলু বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন তারিখসহ তফসিল ঘোষণা করলেই ছুটির দিন শুক্রবার/শনিবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মেয়াদ উত্তীর্ণ এডহক কমিটি জেলা প্রশাসকের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে। 

লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে। যারা নির্বাচন চায় না।বর্তমান এডহক কমিটি পূর্বের পতিত সরকারের আমলের ন্যায় একইভাবে অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা জবাবদিহিতা কিংবা শিক্ষার গুণগত মানের কোনো তোয়াক্কা করছে না। এডহক কমিটির মেয়াদ উর্ত্তীণের পরেও জোরজবরদস্তি করে বহাল তবিয়তে রয়েছে । 

এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিং বডি নির্বাচন করার জোর দাবি জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বার্ষিক পরীক্ষার আগে/মধ্যে ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীর পাঠদানে/পরীক্ষায় কোনো প্রতিবন্ধকতা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটবে না বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এসময় সংগঠনটির নেতৃবৃন্দরা সভাপতি পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির নেতৃবৃন্দরা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীনের সাথে সাক্ষাৎ করে এসব দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষা সচিব অভিভাবক ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আইনি জটিলতা মোকাবিলা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬