স্কুল ড্রেস ও পকেটে ৫টাকা থাকলেই মিলবে দুপুরের খাবার

০৪ মে ২০১৯, ১২:৪৯ PM

© সংগৃহীত

স্কুল ড্রেস ও পকেটে ৫টাকা থাকলেই মিলবে দুপুরের খাবার। স্কুল শিক্ষার্থীদের জন্য তিন বছর ধরে এমনই এক মহৎ কাজ করছেন হোটেল ব্যবসায়ী বিপ্লব সরকার (৩৫)। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক তিনি পাঁচ টাকায় দুপুরের খাবারের প্যাকেজ চালু করেছেন ।

বাচ্চাদের কয়েকটি শর্তে খেতে দেন বিপ্লব। তার প্যাকেজ খেতে হলে অবশ্যই স্কুল ড্রেস পরে আসতে হবে। আর খাবার আগে বা পরে বাইরের দোকানে অন্য কোনো মুখরোচক খাবার খাওয়া যাবে না। তাঁর প্যাকেজে রয়েছে ভাতের সঙ্গে সবজি আর ডাল। এছাড়া টমেটোর মৌসুমে দেওয়া হয় টমেটোর সালাদ।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারের তালতলায় বড়াল নদের ধারে বিপ্লব সরকারের হোটেল। আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হোটেলে পাঁচ টাকায় দুপুরের খাবার সেরে নেয়।

বিপ্লব সরকারের বাবা শ্যামল সরকারই মূলত এই হোটেলের মালিক। তাঁর বাবা বিকেলে বসেন। এর আগ পর্যন্ত বিপ্লব সরকারকে দায়িত্ব পালন করতে হয়।

পাঁচ টাকার প্যাকেজের বিষয়ে বিপ্লব বলেন, গ্রামের অধিকাংশ বাচ্চাই বাড়ি থেকে টিফিন নিয়ে আসে না। অনেকের বেশি টাকা দিয়ে হোটেলে দুপুরের খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্যও নেই। তারা স্কুলে এসে টিফিনের সময় আশপাশের দোকান থেকে মুখরোচক কিছু একটা কিনে খায়। এগুলো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। অথচ দুপুরে এক প্লেট ভাত খেতে পারলে তাদের শরীরটা ভালো থাকে। এই চিন্তা থেকেই বাবার অগোচরে পাঁচ বছর আগেই তিনি এই প্যাকেজ চালু করেন। তখন থেকেই বাচ্চারা খেতে আসতে শুরু করে। তবে তাঁর বাবা দুই বছর পর বিষয়টি জানতে পারেন। তিনি এতে বাধা দেননি।

বিপ্লব আরও বলেন, তিনি মনের আনন্দে এটা করছেন। সেবার মানসিকতা থেকে করছেন। কারণ, তাঁর এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি। লেখাপড়া না করে কী ভুল করেছেন এখন তিনি বুঝতে পারেন। এ জন্য যে বাচ্চারা লেখাপড়া শিখছে, তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, তার জন্য তিনি তাঁর সাধ্যের মধ্যে যতটুকু পারছেন, সহযোগিতা করছেন।

আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার এই পাঁচ টাকার প্যাকেজ সম্পর্কে বলেন, তিনি তাঁর স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে শোনার পরে একদিন দেখতে গিয়েছিলেন। তিনি দেখে অবাক হয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬