সেই ফুলকুমারী চাকমাকে বাঁচাতে ঐক্যবদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা

০১ মে ২০১৯, ০৩:৪০ PM

© সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করে ফেরার পথে দুর্বৃত্তদের  গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফুলকুমারি চাকমা। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রাথমিক বিদালয়ের শিক্ষকেরা।

এনিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়া আজ একাধিক স্থানে মানববন্ধনও করা হয়েছে। ফুলকুমারী চাকমার উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য বাঘাইছড়ি উপজেলার পরিষদের সামনে আজ বুধবার মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

ডাক্তারদের বক্তব্যের আলোকে শিক্ষকেরা জানিয়েছেন, তার শরীরের নিচের অংশ এখনও অবশ রয়েছে। এঅবস্থায় বিদেশে চিকিৎসা নিলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। 

তাদের ভাষ্য, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়েই আহত হয়েছেন ফুলকুমারি চাকমা। এখন রাষ্ট্রেরও দায়িত্ব আছে, তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর নিকট সহকারী শিক্ষিকা ফুলকুমারিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আহবান জানিয়েছেন তারা।

গত ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালনকারীদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং কর্মকর্তা, চার আনসার-ভিডিপি সদস্যসহ সাতজন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন।

নিহতদের মধ্যে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রয়েছেন। তারা হলেন বাঘাইছড়ির নিউ লাল্যাঘোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তৈয়ব এবং কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন। তারা দুইজনই ভোটের দিন কংলাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন। আমির হোসেন মারা যান বাঘাইছড়িতে, আবু তৈয়ব মারা যান চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬