খাবারের লোভ দেখিয়ে প্রাথমিকের ৬ ছাত্রীকে টানা ধর্ষণ

০১ মে ২০১৯, ০৩:৪৫ PM

© প্রতিকী ছবি

যশোরে খাবারের লোভ দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে আমিনুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ বুধবার সকাল ১০টার দিকে শিশুদের অভিভাবকসহ স্থানীয় লোকজন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা জানান, অভিযুক্ত আমিনুর তিন সন্তানের জনক। তিনি ওই প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশুকে পর্যায়ক্রমে ধর্ষণ করে আসছেন। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির এসব শিশুকে চকলেট, আম, চকোলেটসহ নানা খাবার খাইয়ে তিনি এমনটি করে আসছেন।

আরও পড়ুন: কলেজ পড়ুয়া মেয়েকে স্ত্রী পরিচয়ে দুই বছর ধর্ষণ বাবার!

ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, গত ২৮ এপ্রিল স্কুলের পরীক্ষায় পাঁচ শিশু অনুপস্থিত ছিল। কেন তারা অনুপস্থিত সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে প্রাথমিকভাবে ঘটনাটি জানা যায়। পরদিন স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‌‘আমরা মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করি এই ঘটনায় থানায় অভিযোগ দেবো। কিন্তু এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে।’

 আরও পড়ুন: প্রেমিকের সহায়তায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, মামলা তুলে নিতে হুমকি

ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের অভিভাবকদের থানায় নিয়ে যাচ্ছি।

কোতোয়ালী থানার পরিদর্শক সমীর কুমার সরকার বলেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত আমিনুর রহমানকে আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬