ভূরুঙ্গামারীতে প্রাথমিকের সব পরীক্ষা স্থগিত

২৬ এপ্রিল ২০১৯, ১০:৫৯ PM

© ফাইল ফটো

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রাথম সাময়েকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভুলে ভরা প্রশ্নের কারণে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার দ্বিতীয় শ্রেণির পরিবেশ পরিচিতি পরীক্ষা বাতিল করে অন্যান্য পরীক্ষা স্থগিত করেন।

গত ২৩ এপ্রিল ভূরুঙ্গামারী উপজেলার ১১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (অভিন্ন প্রশ্নে) প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। গত ২৪ এপ্রিল দ্বিতীয় শ্রেণির পরিবেশ পরিচিতি পরীক্ষার অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর চাওয়া হয়।

ওই প্রশ্নপত্রের ৩নম্বর প্রশ্নে বলা হয় ‘কাবারের’ আগে ও পরে কি করতে হয়? প্রশ্নটি হওয়ার কথা খাবারের আগে ও পরে কি করতে হয়। ৪নম্বর প্রশ্নে বলা হয় খাবারের নানা ধরণের ফুল দেখতে পাই। আমাদের পরিচিত পাঁচটি ফুলের নাম বল। প্রশ্নটি হওয়ার কথা বাগানে নানা ধরণের ফুল দেখতে পাই। আমাদের পরিচিত পাঁচটি ফুলের নাম বল।

৫নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের ‘জাতীয’ মাছের নাম কি? ‘জাতীয’ এর জায়গায় হবে জাতীয় মাছের নাম কী। ৭নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পিতার নাম কী? জাতীয় পিতার স্থানে হওয়ার কথা জাতির পিতার নাম কী? এছাড়া একই প্রশ্নপত্রে কী দিয়ে প্রশ্ন করতে কখনও ই-কার কখনও ঈ-কার ব্যবহার করা হয়েছে।

গত ২৫ এপ্রিল বিভিন্ন অনলাইন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্রে ২৫ এপ্রিল তড়িঘড়ি করে পরিবেশ পরিচিতি পরীক্ষা বাতিল এবং শারীরিক শিক্ষা ও সঙ্গীত, চারু ও কারু, ধর্ম ও নৈতিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘আমরা শুধু প্রশ্নপত্র তৈরি করে অফিসে জমা দিয়েছি। অফিস থেকে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে, আমরা কিনে পরীক্ষা নিয়েছি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন জানান, ‘প্রশ্নপত্র ভুলের কারণে এব্যবস্থা নেয়া হয়েছে। এখন নতুন করে প্রশ্ন করে পুনরায় পরীক্ষা নেয়া হবে।’

সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
close