৭২২৩ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ

২৬ এপ্রিল ২০১৯, ০৭:৪৯ PM

© ফাইল ফটো

তৃতীয় ধাপে বাদ পড়া ৭২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছেন শিক্ষকরা। বাংলাদেশ নব জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।

আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মতিয়ার রহমান, আনিসুর রহমান, এ্যাড. জুয়েল চাকমা, শেখ জাহিদুর রহমান, জাহাঙ্গীর আলম,তরিকুল ইসলাম, নৃপেন সরকার, নীতি রানী সিংহসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা ৭২২৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান। এতে সারাদেশ থেকে শিক্ষকরা অংশ নেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬