কিডস স্কুল ও সাংস্কৃতিকধারার বৈশাখী উৎসব

২৬ এপ্রিল ২০১৯, ০৬:৩২ PM
অনুষ্ঠানে প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। © টিডিসি ফটো

কিডস ইন্টারন্যাশনাল স্কুল ও জাতীয় সাংস্কৃতিকধারার বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৈশাখের কবিতা, ছড়া, নৃত্য ও গান প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। কবিতা পাঠ ও বিভিন্ন আলোচনার মধ্যদিয়ে পরে এ আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মাহমুদ কাশেম, বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি শান্তা ফারজানা, দেশ ই-কমার্স-এর কর্ণধার আরিফুজ্জামান ও অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে বাঙালী সংস্কৃতির ভাবধারা ছড়িয়ে দিতে হবে। যাতে করে তারা ভবিষ্যতে ভিন্ন সংস্কৃতির অনুসরণে আগ্রহী না হয়। সর্বোপরি শিশুকাল থেকেই প্রত্যেককে মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে হবে।

মোহাম্মদপুরস্থ কিডস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন কিডস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নাজমুন নাহার শ্রাবণী। সঞ্চালনা করেন নাসরিন শিমু ও অনন্যা মেহমুদ। প্রতিযোগীতায় বিজয়ী সাদিয়া তনু, মারুফ, জামি, রাজসহ অর্ধ শত শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সৌজন্যে বই তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬