প্রাথমিকের দপ্তরি পদে নিয়োগে আর্থিক লেনদেন না করার পরামর্শ

২৩ এপ্রিল ২০১৯, ০৩:২৭ PM

© সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দপ্তরী-কাম-প্রহরী পদের নিয়োগে কোন ধরণের আর্থিক লেনদেন না করতে সতর্ক করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক সতর্কতামূলক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একটি করে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দপ্তরী-কাম-প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে জারিকৃত নীতিমালা অনুযায়ী উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। এই পদটি সরকারের রাজস্ব খাতের কোন পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ।

আরো বলা হয়েছে, অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এই পদে নিয়োগের জন্য কোন কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা হচ্ছে। যেহেতু পদটি সম্পূর্ণ অস্থায়ী পদ এবং এটি রাজস্ব খাতের কোন পদ নয়, সেহেতু এই পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকুরী স্থায়ী হওয়ার কোন নিশ্চয়তা নেই।

এজন্য দপ্তরী-কাম-প্রহরী পদে চাকুরি নেয়ার জন্য কোন ব্যক্তি, কর্মকর্তা বা কোন প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা সমীচীন হবে না। এতে এই পদে চাকুরী প্রার্থী ও চাকুরী গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন।

এমতাবস্থায় সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে সৃজিত দপ্তরী-কাম-প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি

 

আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬