উপজেলার সব বিদ্যালয়ে পরীক্ষার আগের দিন সিলেবাস!

২২ এপ্রিল ২০১৯, ০৮:৩২ PM

© ফাইল ফটো

নড়াইল সদর উপজেলায় ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার। আর সোমবার সকাল থেকে উপজেলা শিক্ষা অফিস থেকে সরকারি ছুটির দিনে বিদ্যালয়ের সিলেবাস এবং পরীক্ষার প্রশ্ন বিতরণ করা হচ্ছে। এ নিয়ে নড়াইলের সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পাঠ পরিকল্পনা (সিলেবাস) অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান করা হয়ে থাকে। সে জন্য প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত পরীক্ষার জন্য সিলেবাসও তৈরি করা হয়। সরকারি ছুটির দিন সোমবার সকাল থেকে নড়াইল জেলা ও উপজেলা শিক্ষা অফিসে সিলেবাস নেয়ার জন্য ভিড় করছিলেন শিক্ষকরা।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষকরা এসে দাড়িয়ে আছেন সিলেবাস ও প্রশ্ন নেয়ার জন্য। একজন করে টোকেন নিচ্ছেন আর অন্য জায়গা থেকে সিলেবাস ও প্রশ্ন সরবরাহ করা হচ্ছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার টাকা নিয়ে টোকেন দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।

১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২১ হাজার এবং কিন্ডারগার্টেনগুলোতে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে ১৬ হাজার সিলেবাস বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষকরা জানান, বছরের শুরুতে বিদ্যালয়গুলোতে সিলেবাস দেয়ার কথা ছিল। যা দেখে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করাবেন। ছাত্ররাও ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষার পড়া পড়বে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুল করিম বলেন, ‘বিভিন্ন সময়ে সিলেবাসের পরিবর্তন হয়ে থাকে তাই নির্দিষ্ট সময়ে দেয়া যায়নি। রোববার আমাদের কাছে পৌঁছানো পর থেকেই বিতরণ করা হচ্ছে।’

সদর উপজেলা শিক্ষা অফিসার অসিত কুমার পাল বলেন, ‘পরীক্ষার সিলেবাস দিতে একটু দেরি হয়েছে। প্রথম সাময়িকে কোন জায়গা থেকে কোন পর্যন্তু আসবে সেটি পূর্বেই বিদ্যালয়গুলোতে জানিয়ে দেয়া হয়েছিল। সিলেবাস সারা বছরের জন্য প্রণয়ন করা হয়েছে। সামনে আরও দুটি পরীক্ষা রয়েছে।’

চলতি বছরের প্রায় ৪ মাস চলে যেতে বসেছে। মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, সোমবার অর্থাৎ পরীক্ষার একদিন আগে এ সিলেবাস নিয়ে শিক্ষকরা কবে পড়াবেন? আর শিক্ষার্থীরাও কি পরীক্ষা দেবে? এমন প্রশ্ন সবার।

বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬