নতুন করে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নয়

১৯ এপ্রিল ২০১৯, ১১:২০ AM

আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেনের সই করা আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে সরকারি করেছিলেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের কোন প্রস্তাব আপাতত বিবেচনা করার সুযোগ নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। তাই মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া বিদ্যালয় যাচাই-বাছাই না করার জন্য ২০১৭ সালের ৩০ মে জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের একবার নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের কোনো প্রস্তাব, সুপারিশ বা আবেদন না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ করা হলো।

আরও পড়ুন:১১তম গ্রেড দাবিতে রমজানের ছুটিতে কর্মসূচি শুরু হতে পারে

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬