বাঁচানো গেল না মাইলস্টোন শিক্ষার্থী মাকিনকে

২৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১১ AM
আব্দুল মুসাব্বির মাকিন

আব্দুল মুসাব্বির মাকিন © সংগৃহীত ছবি

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিন (১৩) মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাকিন রাজধানীর মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যু নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রিটিকাল অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ডা. শাওন আরও জানান, একই দিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারও শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছিল। দুজনেই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মৃত মাকিনের বাবা মো. মহসিন জানান, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমরা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায় থাকি। সেখান থেকে প্রতিদিন দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে মাকিনই ছোট।’

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুল প্রাঙ্গণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনার পর থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে আজ দুপুর ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। ৩২ জনের মৃত্যু হয়েছে। আর মুসাব্বির মাকিনের মৃত্যু নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬