যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ যমজ বোন সারিনা-সাইবা সিসিইউতে

২৩ জুলাই ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০২:৪৮ PM
সারিনা জাহান ও সাইবা জাহান

সারিনা জাহান ও সাইবা জাহান © সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে যমজ বোন সারিনা জাহান-সাইবা জাহান। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

সারিনা ও সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা, উত্তরা এলাকার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান।

জানা গেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়ার পরপরই যমজ দুই বোনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সারিনার শরীরের ২০ শতাংশ এবং সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত, তবে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: চুমু খেয়ে ক্লাসে যেত হুমায়রা, মেয়ের কফিনে চুমু দিয়ে বিদায় দিলেন বাবা

যমজ দুই বোনের বাবা ইয়াছিন মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্কুলে ছুটে যাই। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে মেয়েদের সন্ধান পাই। আমি সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় পাইলটসহ ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৭৮ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬