ঢাবির সাবেক ভিসি ফজলুল হালিমকে রাজাকার বলায় আটক ২ শিক্ষার্থী

০৯ এপ্রিল ২০১৯, ১০:১৮ PM
ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী

ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ‘রাজাকার’ ছিলেন, এমন দাবি ও লেখা সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তারা ভুল স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে মুচলেকা দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান চলার সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফজলুল হালিম চৌধুরী রাজাকার ছিলেন এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করে ।

আটককৃত হলেন— আমিনুল ইসলাম ও নাজমুল হাসান। আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এ বিষয়ে বলেন, ‘আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান, এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তিনি বলেন, ‘আমার দুই শিক্ষার্থী অনুষ্ঠানস্থলের পেছনে ‘ফজলুল হালিম চৌধুরী রাজাকার ছিলেন, তার স্মরণসভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না’ সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে তারা এ কাজ করে। পরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে রাখা হয়।

ওই শিক্ষার্থীরা দাবি করেন, ‘তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে এ পন্থা বেছে নিয়েছেন। তারা বলেন, ‘যদি ভুল হয় তাহলে আমরা লিখিতভাবে ক্ষমা চাইবো। আর যদি তথ্য সঠিক হয় তাহলে সংবাদ সম্মেলন করে জানাবো।’

তবে প্রাথমিকভাবে তারা ভুল স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে মুচলেকা দিয়েছে।’

বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬