ক্লাস চলাকালে ফের ধসে পড়ল বিদ্যালয়ের ছাদ

অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীর জীবন
০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ PM
ছাদের ধসের পড়া একাংশ

ছাদের ধসের পড়া একাংশ © সংগৃহীত

ফের বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বেঁচে গেছে শিক্ষার্থীরা।বরগুনা পৌর শহরের আমতলা পাড় এলাকার ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা জানান, যেই শ্রেণিতে ছাদের একাংশ ধসের ঘটনা ঘটছে ওই শ্রেণিতে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলছিল। যেই স্থানে ছাদের একাংশ ধসে পড়েছে সেই স্থানে রিফাত নামে এক শিক্ষার্থী বসা ছিল। রিফাত ইউনিফর্ম পরে না আসার কারণে তাকে আমি ইউনিফর্ম পরতে বাসায় পাঠাই। রিফাত ওই স্থান থেকে উঠে বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের ব্যবধানে ছাদ ধসের ঘটনা ঘটে।

দু’বছর আগে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিজের যোগদানের কথা জানিয়ে শামীমা নিপা আরও বলেন, এই দুই বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো সংস্কার হয়নি। এমনকি ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া এবং এ ভবনের ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কর্ণপাত করেননি বলেও অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, এ ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির যে যে স্থানে ফাটল দেখা দিয়েছে, সে স্থানের পলেস্তারা ফেলে দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) দুপুরে বরগুনার তালতলীর শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। আহত হয় আরও চার শিক্ষার্থী। আহতরা হলো সাদিয়া আক্তার, রুমা, ইসমাইল এবং শাহিন। তারা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। উপজেলার ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬