শ্রেণীকক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান

০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৪ AM

© টিডিসি ফটো

শ্রেণীরকক্ষের অভাবে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে পাঠদান চলছে টাঙ্গাইলের মির্জাপুর ১১৯নং ভাওড়া নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে প্রায় দুইশ’ কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলে আসলেও নতুন ভবন নির্মানসহ প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘ সময় ধরে মাটিতে বসে পড়াশোনা করায় অনেকেই অসুস্থ্ হয়ে পড়ছেন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিরুপ প্রতিক্রিয়া এবং অনেক শিশুই ঝুড়ে পরে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষুব্দ শিক্ষার্থীদের অভিভাবকরাও।

বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় দুইশ’ আর শিক্ষক-কর্মচারী রয়েছেন ৬ জন। বিদ্যালয়ের ফলাফলও সন্তোষজনক। দীর্ঘদিন ধরে চলছে এই বিদ্যালয়ে ভবন সংকটসহ শ্রেণীরকক্ষের স্বল্পতা। আজ পর্যন্ত পাকা ভবন নির্মান এবং শ্রেণীকক্ষ স্বল্পতা নিরসনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আসবাবপত্র ও শ্রেণীকক্ষের অভাবে বিদ্যালয়ের সমানের গাছের নিচে বসে অথবা মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। খোলা আকাশর নিচে পাঠদান হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জনিয়ার মো. জুয়েল ইসলাম বলেন, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত আসবাবপত্র। বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমপি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তারা আবেদন নিবেদন করে আসছেন। ভবন নির্মানের জন্য তারা দিয়েছেন নানা প্রতিশ্রতি। তার ব্যক্তি উদ্যোগে বিদ্যালয়ের মাঠের পাশে একটি টিনসেট ঘর নির্মাণ করে দিয়েছি। তারপরও সমস্যার সমস্যার সমাধান হচ্ছে না। 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভবন সংকট ও শ্রেণীকক্ষ স্বল্পতার কথা স্বীকার করে বলেন, তাদের এ সমস্যা দীর্ঘ দিনের। সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় এমপিসহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ১১৯ নং ভাওড়া নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানসহ সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।

বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬