ইবতেদায়ি শিক্ষকরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষামন্ত্রী ইবতেদায়ি শিক্ষকদের বেতন কাঠামোর আওতায় নেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান এবং মহাসচিব কাজী মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা গত ১ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের চলতে থাকা আন্দোলনের আট দিনের মাথায় মন্ত্রীর আশ্বাসে পেয়ে কর্মসূচি প্রত্যাহার করছেন তারা।
আরো পড়ুন: স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের বেতন কাঠামো নীতিমালা জারি
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে মোট ১৮ হাজার ১৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন দিয়েছে সরকার। এর মধ্যে ১৯৯৪ সালে এক হাজার ৫১৯টি মাদরাসাকে ৫০০ টাকা করে অনুদান দেওয়া শুরু হয়। সাথে সাথে সময় সমান সংখ্যক অনুদান পাওয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। তবে এখনও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সামান্য অনুদানেই চলছে।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম জানান, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, বাজেটের পর বেতন কাঠামোর আওতায় নেওয়া হবে। বাজেটের পর যদি আমাদের বেতন কাঠামোর আওতায় নেওয়া না হয় তাহলে বাজেটের পর আবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরো পড়ুন: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট