ছাদ ভেঙে শিক্ষার্থীর মৃত্যু: ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

০৭ এপ্রিল ২০১৯, ০৭:১০ PM

© সংগৃহীত

বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন আহ্বায়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. মাহবুবুর রশীদকে সদস্য করে এই কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিনকার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনা তদন্তে এর আগে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুব আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএন মিজানুর রহমান, তালতলীর ইউএনও দ্বীপায়ন দাশ শুভ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।

আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬