পড়া না পারলে অন্যজনের থুথু খাওয়ান এই শিক্ষক!

০৬ এপ্রিল ২০১৯, ১১:০৩ AM
ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষক জামাল

ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষক জামাল © সংগৃহীত

শিক্ষার্থীদের শাস্তি হিসেবে একজনের থুথু অন্যজনকে খাওয়ান শিক্ষক জামাল উদ্দিন। এমনই অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাচ চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের উপর। শিক্ষকের এমন আচরণে স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। মঙ্গলবার আবারও শিক্ষার্থীদের থুথু খাওয়ানোয় ক্ষুব্ধ অভিভাবকসহ শিক্ষার্থীরা। শিক্ষকের এ আচরণের জন্য বিচার দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী পলি আক্তার, বিলকিস ও কুলছুমসহ অনেকে অভিযোগ করেন, কিছু হলেই মারধর করেন জামাল স্যার। এছাড়া একজনের থুথু অন্যজনকে খেতেও বাধ্য করেন। তাই ভয়ে ও লজ্জায় স্কুলে যেতে ইচ্ছে করে না।

অভিভাবক আব্দুল জলিল, হাবিব ও আমির হোসেনসহ অনেকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। শিশুদের থুথু খাওয়ানোর কারণে তারা স্কুলে যেতে চায় না। এ ঘটনার বিচার দাবি করেন অভিভাবকরা।

কিন্তু এদিকে শিক্ষক জামাল পড়া না পারায় শিক্ষার্থীদের মারধরের বিষয় স্বীকার করে বলেন, এটা ভুল হয়েছে, অপরাধ করেছি। আমাকে ক্ষমা করবেন।

স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, এ ঘটনার বিষয়ে শনিবার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। সভার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬