ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা

০৫ এপ্রিল ২০১৯, ০৭:২৩ PM
ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান

ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান © ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান

ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে নীলফামারীর ডিমলায়। ২০১৬ সালে ব্র্যাক শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪৪টি শিশু নিকেতন বিদ্যালয় খুলে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হতো। কিন্তু হঠাৎ করে শিক্ষা কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর ব্র্যাক হতে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

শিক্ষা কার্যক্রম বন্ধ করার পরও উপজেলা সদরের তিতপাড়া’র (সোনাবেচা টারী) শিশু নিকেতন মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলাকার মিজানুর রহমানের স্ত্রী তারা বানু (৩৫) শিক্ষা কার্যক্রম বন্ধ করার বিষয়টি গোপন রাখে। এমতাবস্থায় গত তিনমাস ধরে ২৭জন শিক্ষার্থীর নিকট থেকে ৩’শ টাকা করে মাসিক বেতন হাতিয়ে নিয়ে খেয়াল খুশি মতো বিদ্যালয়টি পরিচালনা করছেন ওই শিক্ষিকা।

শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের কার্যক্রম বন্ধের বিষয়টি জানতে পেরে শিক্ষিকার কাছে কার্যক্রম অব্যাহত রাখার কারণ জানতে চাইলে বিভিন্ন তাল বাহানা করতে থাকে শিক্ষিকা তারা বানু। বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মিথ্যে অপবাদ দিয়ে অভিভাবকদের ফাঁদে ফেলার হুমকিও প্রদান করে ওই শিক্ষিকা।

নতুন বছরের ৩ মাস চলে যাওয়ায় বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য কোনও বিদ্যালয়ে ভর্তি করতে না পারায় শিক্ষা জীবন ব্যাহত হওয়ায় দিশেহারা অভিভাবকরা শিক্ষিকার বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে।

ব্র্যাক শিক্ষা কার্যক্রমের দায়িত্বে থাকা সিও রেজাউল করিম বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর প্রোগ্রামটির মেয়াদ শেষ হওয়ায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষককে চিঠি দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। তবুও যদি কেউ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাহলে তার দায়ভার সম্পূর্ণ শিক্ষকের।

প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিজেই আবেদন করবেন যেভাবে
  • ১৮ এপ্রিল ২০২৬
রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পা…
  • ১৮ এপ্রিল ২০২৬