রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেলে প্রাণ গেল দুই বন্ধুর

০৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৯ PM
নিহত দুজন তুহিন ও নোমান।

নিহত দুজন তুহিন ও নোমান। © সংগৃহীত

খিলগাঁও ফ্লাইওভারের পাশে বাসাবো ঢালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন- আব্দুল্লাহ আল নোমান ও তার বন্ধু তাজউদ্দিন হোসেন তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত নোমান ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণি এবং তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহত নোমানের বাবার নাম মোহাম্মদ শেখ আহমেদ মজিদ। সবুজবাগ ৩৮০ ওহাব কলোনিতে তাদের বাসা। আর তুহিনের বাবা মো. তোফাজ্জল হোসেন। বাসা সবুজবাগ ৪০১ ওহাব কলোনিতে। নিহত দুজন বন্ধু এবং তারা পাশাপাশি প্রতিবেশী বলে স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল নোমান। তুহিন নোমানের পেছনে বসা ছিল। নামার সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে বাসাবো ঢালে ছিটকে পড়ে যায়।

এসআই হেদায়েত আরো জানান, তারা উভয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসআই হেদায়েত জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন করুন আজই
  • ১২ আগস্ট ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬