ডিসিকে শিক্ষার্থীর চিঠি, ২৪ ঘণ্টার মধ্যে ইটভাটা বন্ধ

২৮ মার্চ ২০১৯, ১০:১৯ AM
দ্বিতীয় শ্রেণীর ছাত্র মিশুর চিঠি

দ্বিতীয় শ্রেণীর ছাত্র মিশুর চিঠি

দিনাজপুরের পার্বতীপুরে হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি ইটভাটা থাকায় নানা সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। ইটভাটার কালো ধোয়ায় শিক্ষার্থীদের চোখে সমস্যা ও শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থার মধ্যেই সেখানে নির্মাণ করা হচ্ছে আরও একটি ইটভাটা। এ পরিস্থিতি থেকে বাঁচতে আকুতি জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সেই চিঠিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে ইটভাটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এর আগে, ঐ ইটভাটা বন্ধে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমকে সরানোর ব্যবস্থা করার জন্য বলেন।

তারও আগে ইটভাটা বন্ধের আহ্বান জানিয়ে ডিসির কাছে চিঠি লেখেন জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‍দ্বিতীয় শ্রেণির ছাত্রী মায়েশা মনোওয়ারা মিশু। সেই সহপাঠীদের কষ্টের কথা খোলা চিঠির মাধ্যমে তুলে ধরে এভাবে--

‘মাননীয় ডিসি স্যার, সালাম নিবেন, আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলের পাশে বিপ্লব নামের একজন লোক ইটের ভাটা দিয়েছে। ভাটার কালো ধোঁয়ায় আমাদের শ্বাস কষ্ট হয়। পরিবেশের ক্ষতি হয়। চোখ জ্বালা করে। এখন আবার স্কুলের পাশে মুক্তা নামের একলোক আরেকটা ভাটা দিতেছে। তাহলে, আমাদের আরো কষ্ট হবে। আমরা কিভাবে বাঁচবো। আপনি আমাদের বাঁচান।’

ইটভাটা বন্ধ করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তিনি বলেন, চিঠিটি পাওয়ার পর আমি ওই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। তারা এরই মধ্যে ভাটার কার্যক্রম বন্ধ করে দিতে ঘটনাস্থলে গেছেন। তবে ওই দুটি ভাটা ‘যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে’ উচ্চ আদালতের এমন একটি নির্দেশনা রয়েছে। তাই সেই ভাটা ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না।’

মিশুর এই চিঠি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার মিশুর বাসায় উপস্থিত হন। তিনি আশ্বাস দেন ইট ভাটাটি সরিয়ে নেওয়া হবে শিগগির। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফোন দিয়ে মিশুর সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন মিশুর বাবা মোমিনুল ইসলাম।

শিক্ষার্থী মিশু জানায়, ভাটার ধোয়ায় তার মতো বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর চোখে জ্বালা করে। ঠিকমতো পড়াশোনা করতে পারে না। ভাটাটি বন্ধ করে দিলে তারা ভালোভাবে শ্বাস নিতে পারবে।

শিশুটির বাবা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল হক বলেন, ‘আমার মেয়ে নিজেই চিঠিটি লিখে আমার ফেসবুক আইডি থেকে সেটি পোস্ট করেছে। বিদ্যালয়ের পাশে ইটভাটা হওয়ায় শিশুরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। এছাড়া পুকুরের মাছের ফলনও দিন দিন হ্রাস পাচ্ছে।’

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে বুধবার দুপুর তিনটায় পার্বতীপুরের যমুনা ব্রিক্স নামে ইটভাটায় গিয়ে কাগজপত্র যাচাই করে দেখা যায় সেটির রিট পিটিশন রয়েছে। পরে ভাটা মালিককে বুঝিয়ে আপাতত ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

পরবর্তীতে আইনগত বিষয়ে বিবেচনা করে ভাটাটির ব্যাপারে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিজেই আবেদন করবেন যেভাবে
  • ১৮ এপ্রিল ২০২৬
রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পা…
  • ১৮ এপ্রিল ২০২৬