সেই ইটভাটা সরাতে সাড়া দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

২৭ মার্চ ২০১৯, ১০:৫৫ PM

স্কুলের পাশে ইটভাটা বন্ধে দ্বিতীয় শ্রেণি ছাত্রী ডিসি বরাবার চিঠি লেখার পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাড়া দিলেন। বুধবার তিনি দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমকে সংশ্লিষ্ট ইটভাটাটি সরানোর ব্যবস্থা করার জন্য বলেন।

এর আগে ইটভাটা বন্ধের আহ্বান জানিয়ে  ডিসির কাছে চিঠি লেখেন জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‍দ্বিতীয় শ্রেণির ছাত্রী মায়েশা মনোওয়ারা মিশু। সেই সহপাঠীদের কষ্টের কথা খোলা চিঠির মাধ্যমে তুলে ধরে এভাবে--

‘মাননীয় ডিসি স্যার, সালাম নিবেন, আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলের পাশে বিপ্লব নামের একজন লোক ইটের ভাটা দিয়েছে। ভাটার কালো ধোঁয়ায় আমাদের শ্বাস কষ্ট হয়। পরিবেশের ক্ষতি হয়। চোখ জ্বালা করে। এখন আবার স্কুলের পাশে মুক্তা নামের একলোক আরেকটা ভাটা দিতেছে। তাহলে, আমাদের আরো কষ্ট হবে। আমরা কিভাবে বাঁচবো। আপনি আমাদের বাঁচান।’

ইটভাটা বন্ধ করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তিনি বলেন, চিঠিটি পাওয়ার পর আমি ওই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। তারা এরই মধ্যে ভাটার কার্যক্রম বন্ধ করে দিতে ঘটনাস্থলে গেছেন। তবে ওই দুটি ভাটা ‘যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে’ উচ্চ আদালতের এমন একটি নির্দেশনা রয়েছে। তাই সেই ভাটা ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না।’

মিশুর এই চিঠি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার মিশুর বাসায় উপস্থিত হন। তিনি আশ্বাস দেন ইট ভাটাটি সরিয়ে নেওয়া হবে শিগগির। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফোন দিয়ে মিশুর সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন মিশুর বাবা মোমিনুল ইসলাম।

মোমিনুল ইসলাম বলেন, ‘মিশু দিনাজপুরের ডিসিকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছে মিশু। আজ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফোন দিয়েছেন। তিনি মিশুর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, আমি এক্ষুনি ডিসি সাহেবকে বলে দিচ্ছি, তিনি ইট ভাটা সরানোর ব্যবস্থা করছেন।’

মোমিনুল ইসলাম আরও বলেন, আমি নিজেও একটি সরকারি স্কুলের শিক্ষক। স্কুলের পাশে এমন একটি ইটভাটা কোনোভাবেই কাম্য নয়। মন্ত্রী মহোদয় ও ইউএনও মহোদয়ের এগিয়ে এসেছেন, এতে আমি খুশি।’

 

নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসির
  • ১৮ এপ্রিল ২০২৬
নকল দুধ তৈরির দায়ে ভেজাল কারবারির জেল-জরিমানা
  • ১৮ এপ্রিল ২০২৬
তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬