নোয়াখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

২৫ মার্চ ২০১৯, ১২:৪৫ PM

© প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের (৫০)  বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার ছাত্রীর বাবা বাদী হয়ে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বসবাস করেন। বিদ্যালয়ে থাকায় বিভিন্ন সময় ছাত্রীদেরকে দিয়ে রান্নাসহ বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকেন। বুধবার বিশেষ ক্লাস নেওয়ার কথা বলে ঐ ছাত্রীকে সকালে স্কুলে যেতে বলেন তিনি। ওই ছাত্রী  স্কুলে গেলে  তার বসবাসরত কক্ষে ডেকে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। এরপর থেকে সে ভয়ে স্কুলে না গিয়ে বাসায় বসে থাকে। পরে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিস্তারিত বলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু ওয়াদুদ জানান, কয়েকজন অভিভাবক তার কার্যালয়ে এসে বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি শিক্ষা কর্মকর্তাকে এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

ওসি মো. শাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আবু শাহাদাত হোসেন স্বপন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের বক্তব্য জানতে চাইলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950