তৃতীয় শ্রেণি পর্যন্ত নয়, পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

২৪ মার্চ ২০১৯, ০৮:৫২ PM
বিক্ষোভ মিছিলে সমাজাতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদেরে একাংশ।

বিক্ষোভ মিছিলে সমাজাতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদেরে একাংশ। © টিডিসি ফটো

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল নয়, পিইসি পরীক্ষা বাতিল চাই ও নিরাপদ সড়কসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রবিবার গাইবান্ধায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, স্কুল বিষয়ক সম্পাদক মাসুদা আকতার ও সদস্য জুয়েল মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা জানান, অবিলম্বে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল নয়, পিইসি পরীক্ষা বাতিল করতে হবে। সড়কে মৃত্যু মিছিল বন্ধ করে নিরাপদ সড়কের জন্য সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সেইসাথে শিক্ষার সকল স্তরে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতি বন্ধসহ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে মত প্রকাশের স্বাধীনতার দাবি জানান বক্তারা।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬