প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল ৩৩ হাজার শিক্ষার্থী

২৪ মার্চ ২০১৯, ০২:৪৭ PM

© সংগৃহীত

প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করেছে সরকার। এবছর ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন এক সংবাদ সম্মেলনে প্রাথমকি সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে বলেন, এ প্রতিযোগিতায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। আগে কেবল মাত্র কিছু মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ ছিল। এতে অনেকেই এ সুযোগ থেকে বঞ্চিত হত। কিন্তু এখন সেই সুযোগ বেড়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে প্রদান করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা তিন বছর এ বৃত্তির টাকা পাবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  • ১২ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে ঝরল আরও দুই প্রাণ
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ, জামায়াতের ৩ নেতাকর্মী গ…
  • ১২ আগস্ট ২০২৬
প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬