প্রাথমিকে বেতন বৈষম্য দূরসহ তিন দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

২১ মার্চ ২০১৯, ০৬:০০ PM
জাতীয় প্রেসক্লাব সামনে শিক্ষকদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাব সামনে শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দূরীকরণে শিশুবান্ধব অভিন্ন কর্মঘন্টা ও পাঠ্য বই নীতি প্রবর্তন এবং সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে এই মানবন্ধন হয়। পরে পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান বলেন, শিশুদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। আমাদের দেশের অধিকাংশ অভিভাবক শিশুর ওপর বইয়ের চাপকে বেশি বেশি জ্ঞান অর্জন অর্জিত হয় বলে মনে করেন। তাদের ভ্রান্ত ধারণা শিশুর শিক্ষা জীবনে সর্বনাশ ডেকে আনছে। এ বেহাল দশা থেকে মুক্ত করার লক্ষ্যে সকল শিশু শিক্ষার্থীর অভিন্ন বইয়ের বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রাথমিকের সময়সূচি সকাল ৯টা থেকে সাড় ৪টা পর্যন্ত। যা মোটেই শিশুবান্ধব নয়। শিশুর পূর্ণ বিকাশে ঘুম, খাওয়া-দাওয়া, খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। অপরদিকে উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সময়সূচির সাথে প্রাথমিকের বিশাল ব্যবধান। বর্তমানে প্রাথমিকে ৬২৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫০-এর নিচে। ২৫টির শিক্ষার্থী সংখ্যা ২০-এর নিচে। সারা দেশে অসংখ্য বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১০০ এর নিচে। শিক্ষার্থী সংকটের বেহাল দশা দূরীকরণে সকল শিক্ষার্থীর অভিন্ন কর্মঘন্টা অতি জরুরি।

আরও পড়ুন: বেতন বৈষম্য নিরসনে সঠিক সিদ্ধান্ত আসবে: সচিব

বিদ্যালয়ের শিক্ষার্থী সংকট দূরীকরণে ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৩ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। এক. শিশু শিক্ষায় সকল শিক্ষার্থীর অভিন্ন পাঠ্যবই-এর মাধ্যমে বৈষম্য দূর করতে হবে। দুই. সকল শিক্ষার্থীর শিশুবান্ধব অভিন্ন কর্মঘন্টা থাকতে হবে। তিন. প্রাথমিকের প্রধান শিক্ষকের পরের ধাপ সহকারিদের বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, ঢাকা মহানগর আহ্বায়ক এবিএম ছিদ্দিক মিয়া, সদস্য মো. শফিকুল ইসলাম মানিক, মো. মোকাম্মেল হোসেন, এবিএম আব্দুল বাতেন জমাদ্দার, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, ত্রিশাল উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম বাচ্চু, নার্গিস আক্তার, খালেদা আখন্দ, আয়েশা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন:১১তম গ্রেডের হদিস নেই, আলোচনা-আন্দোলন দুটোই চলবে

এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিজেই আবেদন করবেন যেভাবে
  • ১৮ এপ্রিল ২০২৬
রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পা…
  • ১৮ এপ্রিল ২০২৬
নারী শক্তির কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, লিখিত পদত্যাগপত…
  • ১৮ এপ্রিল ২০২৬