প্রাইমারী স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জাপানের অতিথি

১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ PM
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন। © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত গ্রামের একটি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল রোটারিয়ান ক্লাবের সাবেক সভাপতি ইয়াকি ইউশি এ শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হাজী আব্দুর রহিম বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে তিনি এসব উপকরণ বিতরণ করেন।

এ উপলক্ষে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপানের নাগরিক ইয়াকি ইউশি বলেন, শিক্ষার্থীদের হাসিমুখ দেখলে জাপান থেকে বাংলাদেশে আসার কষ্ট আমি ভুলে যাই। আমি যে উপহার এনেছি সেটি খুবই ছোট, কিন্তু এটা আমি মন থেকে এনেছি।

ইউশি বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের অনেকদিনের বন্ধুত্ব। তাই আমরাও চাই বাংলাদেশ জাপানের মতো উন্নত হোক। সেজন্য আমি নিজেও বাংলাদেশের জন্য কিছু করার জন্য আমার বন্ধুদের নিয়ে চেষ্টা করছি।

তিনি আরো বলেন, একটি জাতি কতটা উন্নত তা বোঝা যায় তার শিক্ষার মাধ্যমে। শিক্ষায় যে জাতি যত অগ্রসর, সে জাতি তত উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে। জাপানের প্রথম উন্নয়ন হয়েছে শিক্ষার উন্নয়নের মধ্যদিয়ে। সবকিছুর ঊর্ধ্বে হলো শিক্ষা। তোমরা শিক্ষিত হয়ে জাতিকে শিক্ষিত কর।

হাজী আব্দুর রহিম বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শিক্ষানুরাগী হাজী মো. আব্দুর রহিম, হাসিনা বেগম, স্বপ্নীল চৌধুরী, ইউপি সদস্য মুজিবুর রহমান। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬