স্কুলভবন ঝুঁকিপূর্ণ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

১৫ মার্চ ২০১৯, ০৯:০৫ PM
মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। © সংগৃহীত

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের ২৭নং মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ হওয়ায় মাঠে বসে পাঠদান চলছে। খোলা আকাশের নিচে প্রতিনিয়ত লেখাপড়া করে আসছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী।

সরজমিনে গিয়ে জানা গেছে, ১৯১২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে একটি ভবন হয়। এরপর এ বিদ্যালয়টিতে ৫৪বছরে কোন উন্নয়নের ছায়া দেখেনি। হাজীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় নতুন নতুন ভবন হয়েছে। সেদিক থেকে এই প্রতিষ্ঠানটি অবহেলা আর অব্যবস্থাপনায় রয়ে গেছে। দিনের পর দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়টি।

শিক্ষার্থীরা বলছেন, আমরা ক্লাস করতে এসে ভয়ে আর আতঙ্কে থাকতে হয়। কখন যে ওপর থেকে আস্তর খসে পড়ে। ওইসব ঝুঁকি এড়াতে আমাদের মাঠে ক্লাস করানো হয়। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহানের বাবা সুলতান আহমেদ টিপু জানান, বিদ্যালয়টি এতই ঝুঁকিপূর্ণ মেয়েকে বিদ্যালয় পাঠানোর পর বাড়ি না ফেরা পর্যন্ত খুবই আতঙ্কের ও চিন্তিত থাকতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, বিদ্যালয়ে যোগদানের প্রায় আট বছর অতিক্রম হয়েছে। ভবনের নাজুক অবস্থা দেখে উপজেলা শিক্ষা বিভাগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে লিখিত ও মৌখিক ভাবে আবেদন করেছি। স্থানীয় সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমের নিকট শিক্ষার্থীদের নিয়ে আবেদন করেছি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন একটি অনুষ্ঠানে বিদ্যালয় ভবন করে দেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, উপজেলা কোন বিদ্যালয় ভবন হলে ২৭নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সবার আগে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান জানান, ‘২৭নং মোহাব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলেই খুবই ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন জানান, ‘আমি সভাপতি হয়ে ব্যর্থ হয়েছি। তা বলবো না, আমার পূর্বেও যারা ছিলেন, তারা বহু চেষ্টা করেছে। বহু আবেদন করার পরও ফলাফল আসেনি। তবে এ সভাপতি মনে করেন, এবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে বিষয়টা।’

এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিজেই আবেদন করবেন যেভাবে
  • ১৮ এপ্রিল ২০২৬
রিমান্ড নামঞ্জুর করে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে কারাগারে পা…
  • ১৮ এপ্রিল ২০২৬
নারী শক্তির কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, লিখিত পদত্যাগপত…
  • ১৮ এপ্রিল ২০২৬