সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৩ মার্চ ২০১৯, ০৪:৪১ PM

© ফাইল ফটো

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। মিরপুর মনিপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল অনিক। বুধবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মনিপুর চেতনা বহুমুখী সমবায় সমিতির পাশে একটি ভবনে পরিবারের সঙ্গে  থাকত অনিক। সকালে বাসার সামনের রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় অচেতন  অবস্থায় বেশক্ষণ রাস্তায় পড়ে থাকে অনিক।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১২ টার দিকে চিকিৎসকরা অনিককে মৃত ঘোষণা করেন।

অনিকের বাবা মজিবর রহমান ইতালি প্রবাসী। এ ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি বলে জানিয়েছেন অনিকের স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬