সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন, পরিদর্শনে মহাপরিচালক

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদ্‌যাপন, পরিদর্শনে মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদ্‌যাপন, পরিদর্শনে মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম © সংগৃহীত

রাজধানী ঢাকার মতিঝিল থানার আওতাধীন মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হোসেন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদ্‌যাপন করা হয়। এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়নে নির্দেশনা প্রদান করা হয়েছে।'

উল্লেখ্য, মহাপরিচালক ড. মো: আব্দুল হাকিম শিশুদের সাথে কথা বলেন আয়োজিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঢাকা এবং থানা শিক্ষা অফিসার, মতিঝিল উপস্থিত ছিলেন। 

‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম
  • ৩০ জুলাই ২০২৬
হত্যাচেষ্টার মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ…
  • ৩০ জুলাই ২০২৬
গরুবাজারের সড়কে বর্জ্যের স্তূপ, পথচারী-চালকদের ভোগান্তি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ মিনিটের ব্যবধানে সিলেটে ফের এনসিপির গাড়িবহরে হামলা
  • ৩০ জুলাই ২০২৬
মামাতো ভাইয়ের থাপ্পড়ের পর ফুফাতো ভাইয়ের ‘মৃত্যু’
  • ৩০ জুলাই ২০২৬
জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
  • ৩০ জুলাই ২০২৬